Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী পে-স্কেল : বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ কী?  শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 18

জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসন এবং কৃষিতে সারা বছর পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি জানান, রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের তিস্তা ও পানির বিষয়ে উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জাতীয় স্বার্থে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী অর্থনীতি, কৃষি, শিক্ষা, জ্বালানি এবং ক্রিয়েটিভ ইকোনমির দীর্ঘমেয়াদি সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬