Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা নিয়ে যে তথ্য দিলো বাপেক্স

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 107

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া ওঠার ঘটনায় পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সেখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থানে মাটি স্পর্শ করলেই অস্বাভাবিক তাপ অনুভূত হতে থাকে। পরে সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেলে বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তারা মাটিতে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় বিষয়টি বাপেক্সকে অবহিত করা হয়।

এরপর সোমবার দুপুরে বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষা শেষে কর্মকর্তারা জানান, সেখানে কোনো গ্যাসের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।

বাপেক্সের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম বলেন, “আমরা অগ্নিশিখা পরীক্ষাসহ কয়েক ধরনের পরীক্ষা করেছি। কিন্তু এখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের স্পার্ক, নির্মাণকাজে ব্যবহৃত রং বা রাসায়নিক পদার্থের বিক্রিয়া কিংবা ময়লা-আবর্জনা থেকে সৃষ্ট রাসায়নিক বিক্রিয়ার কারণে তাপ উৎপন্ন হয়ে থাকতে পারে।”

তিনি আরও জানান, ঘটনাস্থলের প্রায় চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা নিয়ে যে তথ্য দিলো বাপেক্স

প্রকাশের সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬