Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 123

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। শুনানি শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় মামলার ১৬ জন সাক্ষীর গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ এবং বিভিন্ন আলামত আসামিদের সামনে উপস্থাপন করা হয়। এতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয় উঠে আসে। পাশাপাশি অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কীভাবে প্রধান আসামি সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন, সে বিষয়ও উল্লেখ করা হয়।

শুনানিতে সোহেল রানা আদালতকে বলেন, “আমিও দোষ করছি, ডলারও দোষ করছে স্যার। আমাকেও সাজা দেন, সঙ্গে ওকেও দেন।” তিনি আরও দাবি করেন, তার স্ত্রী স্বপ্না আক্তার নির্দোষ।

অন্যদিকে স্বপ্না আক্তার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ।”

দুই আসামির বক্তব্য রেকর্ড করার পর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশের সময় : ১০:২০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬