Dhaka ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে? ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 9

এআই ক্যামেরার নজর এড়াতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট কাগজ দিয়ে ঢেকে সড়কে চলাচল করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান।

তিনি জানান, গত ১৯ মে রাজধানীতে একজন মোটরসাইকেলচালক তার নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে চলাচল করেন। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং গণমাধ্যমে প্রকাশিত হলে ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে।

পরে তদন্তে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার নাম লাবলু হক (৩৮), তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন স্থানের ছবি বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। তদন্তে দেখা যায়, তিনি হেলমেট না পরেই চলাচল করছিলেন এবং এআই ক্যামেরা এড়াতে নম্বরপ্লেট আংশিকভাবে ঢেকে রাখেন।

তিনি আরও বলেন, অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে ডিএমপির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

প্রকাশের সময় : ০৬:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬