Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের : সাকি পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে? সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির মা হাতির মৃত্যু, লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির পাল কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 14

রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে ফুটপাত ও সড়কে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন ঘোষণা করা হবে না।

ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা একটি রিটের শুনানিতে এই রুল জারি করা হয়। রুলের জবাব দিতে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের মাধ্যমে রাজধানীর ফুটপাত ও সড়কে হকার পুনর্বাসন ও বরাদ্দ সংক্রান্ত নীতিমালার বৈধতা নিয়ে নতুন করে আইনি প্রশ্ন সামনে এলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

প্রকাশের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬