Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 93

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়েছে হাইকোর্ট।

আদালত স্পষ্টভাবে জানায়, তারা বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি রিট আবেদন করেন। পরবর্তীতে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার অবস্থান জানিয়েছেন।

এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট করেন, যাদের মধ্যে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের নামও রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

প্রকাশের সময় : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬