Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 64

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান সরদার ওই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা প্রায় ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একটি ছোট আমগাছে ওঠে রোমান। একপর্যায়ে গাছের মগডাল ভেঙে গেলে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোমানের চাচা সোহেল রানা বলেন, “আমি ফরিদপুরের ভাঙ্গায় থাকি। সকালে দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসেছি। এত অল্প বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”

চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, “আমগাছের ডাল ভেঙে নিচে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পড়ে যাওয়ার সময় তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারটিতে শোকের মাতম চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬