Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 60

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীর স্থায়ী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন এবং তাকে নিয়মিতভাবে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আদালত বিদেশযাত্রার ক্ষেত্রে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করে। অভিযোগে বলা হয়, তার নামে প্রায় ৪ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে, যা বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে বের হওয়ার পর তাকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১১ মার্চ তিনি এই মামলায় জামিন পান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

প্রকাশের সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬