Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা অনুষ্ঠিত ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু গোলার ধান থেকে নগদ টাকা—সব হারিয়ে নিঃস্ব কৃষক কাবুল মান্দা থানার ব্যারাক মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর : এখন বিকল্প কী? দেশে প্রায় ২ কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

মান্দা থানার ব্যারাক মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 19

নওগাঁর মান্দা থানা ভবন এবং ফোর্সের ব্যারাকের মেরামত ও সংস্কার কাজ শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৭ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

উদ্বোধন শেষে পুলিশ সুপার থানা ভবনের বিভিন্ন অংশ এবং পুলিশ সদস্যদের ব্যারাক পরিদর্শন করেন।

পরে তিনি থানার অফিসার ও ফোর্সের সাথে বিশেষ রোল কলে মতবিনিময় সভায় অংশ নেন।

দ্রুততম সময়ের মধ্যে জরাজীর্ণ ভবন ও ব্যারাক সংস্কার করে আধুনিকায়ন করায় পুলিশ সদস্যদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। তারা এই উদ্যোগের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা একটি ঐতিহ্যবাহী পুলিশ স্টেশন। এই থানার ১৪টি ইউনিয়নের বিশাল এলাকা এবং কিছু দুর্গম গ্রাম রয়েছে, যার সুযোগ নিয়ে মাদক কারবারিরা তৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। তাই অপরাধ প্রতিরোধ, অপরাধী দমন এবং বিশেষ করে মাদকবিরোধী অভিযানে কোনো আপস করা হবে না।”

তিনি আরও যোগ করেন, “নওগাঁ জেলাকে মাদক মুক্ত করা আমার অন্যতম বড় মিশন। মাদকের বিষয়ে আমার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার ১১টি থানা একযোগে কাজ করছে। মান্দা থানা পুলিশকে ১০০ ভাগ সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাওন মাহমুদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল গনিসহ থানার সকল পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দা থানার ব্যারাক মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশের সময় : ০১:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬