Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় অসহায় বিধবা মহিলার ধান কেটে বাড়ি তুলে দিলো ছাত্রদল

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 8

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উর্মিলা বৈদ্য নামে এক অসহায় বিধবা মহিলার জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার উপজেলার তারাকান্দর বিল এলাকায় গিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ উর্মিলা বৈদ্যের এক বিঘা জমির ধান কেটে দেন এবং তা বাড়িতে পৌঁছে দেন। উর্মিলা বৈদ্য কান্দি ইউনিয়নের তারাকান্দর গ্রামের মৃত প্রতাব চন্দ্র বৈদ্যের স্ত্রী।

ধান কাটার এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উর্মিলা বৈদ্য জানান, কয়েক দিন ধরে তার জমিতে ধান পেকে ছিল, কিন্তু শ্রমিক না পাওয়ায় তা কাটতে পারছিলেন না। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা এসে তার ধান কেটে বাড়িতে তুলে দেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, বর্তমানে বোরো মৌসুমে ধান কাটার সময় হওয়ায় অনেকেই শ্রমিক সংকটে পড়ছেন। কোনো অসহায় পরিবার শ্রমিক না পেলে উপজেলা ছাত্রদল তাদের পাশে দাঁড়িয়ে ধান কেটে বাড়িতে পৌঁছে দেবে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় অসহায় বিধবা মহিলার ধান কেটে বাড়ি তুলে দিলো ছাত্রদল

প্রকাশের সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬