নওগাঁর ধামইরহাটে পুলিশ অভিযানে দুর্ধর্ষ ৪ চোর আটক
- প্রকাশের সময় : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 124
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুর্ধর্ষ চার চোরকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ ও দুটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।
জানা গেছে, মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ-এর সরাসরি নির্দেশনায় এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সম্প্রতি শ্যামপুর বাজার এলাকায় অবস্থিত শুভ ট্রেডার্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে।
গত ৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মহাদেবপুর থানা এলাকার মাতাজি ও পত্নীতলা থানা এলাকার গগনপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে চোরাই মালামালসহ চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আবু সাঈদ (৩৫), পিতা মৃত ছয়ফদ্দিন, মাতা রমেছা বিবি, গ্রাম ঘোষনগর, পত্নীতলা; শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা মৃত অমর চন্দ্র বর্মন, মাতা ডলি রানী, গ্রাম বাদ জামগ্রাম ঘোষনগর, পত্নীতলা; মো. শামীম হোসেন (৩০), পিতা নুরুল হক, মাতা কহিনুর বেগম, গ্রাম ঘোষনগর উচ্চ পাড়া, পত্নীতলা; এবং মো. স্বপন বাবু (৩১), পিতা শামসুল, মাতা আক্তার বানু, গ্রাম শিয়ালী, রাঁইগা, মহাদেবপুর।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























