Dhaka ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজকের ই-পেপার (৮ মে ২০২৬) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর: মির্জা ফখরুল

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-চাঁদাবাজির বিরুদ্ধে এমপির কড়া হুঁশিয়ারি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 44

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, অবৈধ লেনদেন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। জনসাধারণের হয়রানি বন্ধ ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জনসাধারণের সেবার জায়গায় কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না। যারা সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আরও জানান, আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রতিফলন কালীগঞ্জেও দেখা যাবে।

সংসদ সদস্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ প্রদান না করতে। পাশাপাশি সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার এবং দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দালালচক্র নির্মূলে নিয়মিত নজরদারি চালানো হবে। কোনো ধরনের অনিয়মের সম্মুখীন হলে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-চাঁদাবাজির বিরুদ্ধে এমপির কড়া হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬