Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডিবির দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 160

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৭ কেজি ওজনের তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ ডিবির ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকস টিম গতকাল জেলার পোরশা ও পত্নীতলা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পোরশা থানাধীন নুছ নাহার বাজার এলাকায় অভিযান চালায়। জনৈক হাসানের বাড়ির কাছে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আলামিন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে আটককৃত আলামিনের দেহ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আলামিন পোরশা উপজেলার নুছনাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অপরদিকে ডিবির একটি টিম পত্নীতলা উপজেলার আড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য ছিল, জনৈক আব্দুর রাজ্জাক তার বর্গাকৃত জমির কলাবাগানে গোপনে গাঁজার চাষ করছেন। ডিবির টিম স্থানীয়দের উপস্থিতিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে (পিতা নজরুল ইসলাম) আটক করে। পরে তার বাগান থেকে মোট ৭ কেজি ওজনের বড়-ছোট তিনটি জীবন্ত গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পোরশা ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬