Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির মাদ্রাসা পরিচালকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু চোখ বেঁধে দশ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে ওয়ার্ল্ড রেকর্ড সিফাতের অবশেষে নুসরাতই যাচ্ছেন সংসদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব

শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 4

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা-য় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (৪ মে) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন উপজেলার দুধসর আবাসন প্রকল্প এলাকায় নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করা হয়। এসময় প্রতিমন্ত্রী প্রকল্পের কারিগরি দিক ও উপযোগিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “দেশের ক্রীড়া শক্তিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ভূমিকা অপরিসীম। শৈলকুপায় এই কেন্দ্রটি স্থাপিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদীয়মান ক্রীড়াবিদরা আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণের আওতায় আসবে, যা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এম. এ মজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা উপস্থিত ছিলেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে প্রস্তাবিত স্থানটি যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। এখানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই জমি অধিগ্রহণসহ প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

প্রকাশের সময় : ১১:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬