Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবশেষে নুসরাতই যাচ্ছেন সংসদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা বাংলাদেশে বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির! ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা ‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- বিস্মিত তামিম

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 27

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

সোমবার (৪ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সরেজমিনে তদারকি করেন এবং জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়া তিনি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল খান, সাবেক চেয়ারম্যান আহসান হাবীব, ইউনিয়ন পরিষদের সচিব, নায়েব, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় এমপি বলেন, জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি আবু তালিব

প্রকাশের সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬