Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 132

নওগাঁ জেলা প্রশাসকের সরাসরি নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রানীনগর উপজেলার চকাদিন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া পরিচালিত মেসার্স দ্বীপ ব্রিকসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এসময় ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬