Dhaka ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪ জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের প্রেমিকাকে ফিরে পেতে বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিলেন যুবক, অতঃপর… তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

মান্দায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 22

নওগাঁর মান্দায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গত মধ্যরাতে অভিযান পরিচালনা করেন।

গত ০২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে মান্দা থানাধীন ০১নং ভারশো ইউনিয়নের কবুলপুর সাকিনস্থ খাটে পুকুর এলাকার পাকা রাস্তার ওপর থেকে আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মান্দা উপজেলার শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের মৃত শচিন্দ্রনাথ ঋষির ছেলে শ্রী জিতেন্দ্রনাথ ঋষি ওরফে জিতেন (৫০) এবং একই গ্রামের মৃত আগিন্দ্রি ঋষির ছেলে শ্রী নিরঞ্জন ঋষি (২২)।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি কালো রঙের ইয়ামাহা (Yamaha FZS version-3) মোটরসাইকেল, একটি মটোরোলা স্মার্টফোন এবং একটি বাটন মোবাইল জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

প্রকাশের সময় : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬