Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজকের ই-পেপার (৮ মে ২০২৬) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর: মির্জা ফখরুল

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবু তালিব

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 97

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব রবিবার (৩ মে) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অরুন কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার শিশির সানাসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি আবু তালিব স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন, জরুরি চিকিৎসা সামগ্রীর সরবরাহ বৃদ্ধি এবং সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য এন্টি ভেনাম নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি বলেন, “আমি আশ্বস্ত করছি—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং এন্টি ভেনামসহ জরুরি ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবু তালিব

প্রকাশের সময় : ০৮:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬