Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 117

জুলাইয়ের গণরায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল— “জুলাই সনদের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল”।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে জুলাইয়ের গণরায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬