Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 13

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি সিরামিকস কারখানার বিষাক্ত বর্জ্য ও ধোঁয়ার কারণে স্থানীয় কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে শত শত বিঘা তিন ফসলি জমি রক্ষার দাবিতে বৃহস্পতিবার সকালে কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার সাড়াতলা এলাকায় অবস্থিত তুষার সিরামিকস কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের কয়েকশ কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ফসলের নমুনা প্রদর্শন করে কারখানার কার্যক্রমের ফলে সৃষ্ট দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

কৃষকদের অভিযোগ, কারখানা থেকে নির্গত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য সরাসরি আবাদি জমিতে গিয়ে পড়ছে, ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে কয়েকশ একর জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি কারখানার বিষাক্ত ধোঁয়া ও ছাই আশপাশের ফলদ ও বনজ গাছের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে ধান, আম ও লিচুর ফলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এ ধোঁয়ার প্রভাবে এলাকায় শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসজনিত রোগ বাড়ছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দূষণ রোধে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং পরিবেশগত প্রভাব বিবেচনা না করে কারখানার সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কৃষকদের দাবি, অবিলম্বে আধুনিক বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এলাকাবাসী বলেন, তাদের জীবিকার একমাত্র অবলম্বন এই কৃষিজমি। “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের জীবিকা ধ্বংস করে কোনো উন্নয়ন মেনে নেওয়া যায় না,”—বলেন এক কৃষক।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি, এমনকি সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬