Dhaka ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, আটক ২

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 147

নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৬২০০ লিটার ডিজেলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে লরি ভর্তি ডিজেল বিক্রির সময় মো. আনোয়ার হোসেন (৩৬), পিতা- আছের আলী, গ্রাম- শাকতোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ এবং ডিজেল ক্রেতা মো. এরশাদ হোসেন (৪৫), পিতা- ইদ্রিস আলী, গ্রাম- চকবাবন, থানা- মান্দা, জেলা- নওগাঁকে আটক করা হয়।

অভিযানকালে লরিতে থাকা ৫১০০ লিটার ডিজেল এবং বিক্রয়ের জন্য রাখা ৫টি ড্রামে থাকা ১১০০ লিটার ডিজেলসহ মোট ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটি এবং ডিজেল বিক্রির নগদ ৫৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে মামলার আসামি করা হয়েছে।

জব্দকৃত ডিজেল ও নগদ অর্থ আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। আটক ব্যক্তিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, আটক ২

প্রকাশের সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬