Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 79

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২৯ এপ্রিল শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।

এদিকে আরও পাঁচটি মামলায় আইভীর জামিন বিষয়ে আগামী ৩ মে আপিল বিভাগে আদেশ দেওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে একাধিক মামলায় জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয় এবং পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

প্রকাশের সময় : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬