গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত
কালীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৯:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 4
ঝিনাইদহের কালীগঞ্জে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) অফিস চলাকালীন সময়ে নিজ কার্যালয়ে এই শুনানির আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যার কথা সরাসরি ইউএনও’র কাছে তুলে ধরেন। সেবা প্রার্থীরা মূলত ভূমি সংক্রান্ত জটিলতা, সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা এবং ব্যক্তিগত বিবিধ সমস্যার কথা জানান।
শুনানি শেষে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, “সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে উপস্থিত হয়েছিলেন। উত্থাপিত কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।”
জনসেবার বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি আরও বলেন, “শুনানি শেষে সমস্যার সমাধান পেয়ে আগত সেবা প্রার্থীদের চোখে-মুখে যে তৃপ্তি দেখতে পাই, তাতে দিনশেষে সকল ক্লান্তি দূর হয়ে যায়। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই আমাদের এই গণশুনানি কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
Tag :
























