Dhaka ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 10

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের নেহেন্দা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতবাড়ি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নওগাঁ জেলা পুলিশের তত্ত্বাবধানে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মোশরাফুল ইসলাম (৪৫) ও মো. একরামুল হক (৪০)। তারা উভয়েই নেহেন্দা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো ৮টি পৃথক এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত ছিল। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট ৮০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নিয়ামতপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬