Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 49

নওগাঁর পত্নীতলা উপজেলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল অবৈধ মাদক সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজিপুর-সাপাহার সড়কের আত্রাই ব্রিজের পূর্ব পাশে একটি অটোচার্জার ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের বক্স থেকে ৭০ বোতল ফায়ারডিল (নিষিদ্ধ মাদক সিরাপ) উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন—নজরুল (৫৬), তিনি পত্নীতলা উপজেলার পাইকড় গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার ১১টি থানা, গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ফাঁড়িগুলোকে মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় নওগাঁতে মাদক পাচারের ঝুঁকি বেশি, তবে তা রোধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ১১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬