Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

মৃগী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 186

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র মৃগী ইউনিয়ন পরিষদেই স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাইয়ের একক প্রচেষ্টায় সচল আছে পরিষদের সব নাগরিক সেবা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় মৃগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অন্য দিনের মতোই নিজ দপ্তরে বসে দাপ্তরিক কাজ করে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান মো.আব্দুল হাই। পরিষদ প্রাঙ্গণে নাগরিক সনদ, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদের জন্য অপেক্ষমাণ সেবাপ্রার্থীদের ভিড়।

প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, ৫ আগস্টের পর থেকেই আমি পরিষদের সব ইউপি সদস্যকে নিয়ে নিয়মিত অফিস করছি। জনগণের সেবা বন্ধ রাখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি আধুনিক ও সেবামুখী মৃগী ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। আমার ইউনিয়ন সম্পূর্ণ শান্তিপূর্ণ। এখানে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ ভাই ভাই হয়ে বসবাস করছি। আমি আমার সাধ্যমতো ইউনিয়নবাসীর পাশে আছি, থাকব।’

মৃগী ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইফুল ইসলাম বলেন, আমি যোগদানের পর থেকেই জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ—সব কাজই স্বাভাবিক নিয়মে কাজ করে যাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৃগী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো.রবিউল ইসলাম রবি। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা ইউনিয়ন পরিষদে এসে নিয়মিত সেবা পাচ্ছি।

উল্লেখ্য, ৫ আগস্টের পর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে স্বাভাবিক থাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, জনসেবার এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃগী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই

প্রকাশের সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬