Dhaka ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা ‘জেল খাটতে কেমন লাগে’ বোঝার জন্য হত্যা করা হয় শিশু হোসাইনকে দিনে সৌন্দর্য, রাতে আলোর ঝলক—কালুখালীর হাতিরঝিল ব্রিজে ভিড় ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়লো কুমির, দেখতে উৎসুক জনতার ভিড় পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 5

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ও নিমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বারবাজার এলাকায় একটি দোকানে ভেজাল পশুখাদ্য সংরক্ষণ, মোড়কজাত ও বিক্রয়ের অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী দোষ স্বীকার করেন। পরে তাকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে কালীগঞ্জ পৌরসভার নিমতলা এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০১০ অমান্য করায় আরেক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬