Dhaka ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

‘বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নয়’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 129

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই নারীকে শিক্ষক হিসেবে প্রচার করা হয়। তবে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বলেছেন, আলেয়া খাতুন হীরা শিক্ষক নন, তিনি এমপিও ডেমোনস্ট্রেটর বা প্রদর্শক।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে শিক্ষক প্রতিনিধি পরিষদ রয়েছে, তারা বিষয়টি তদন্ত করে জানাবে।

তিনি আরও বলেন, অধ্যক্ষ এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার কাছে জবাব চাওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নয়’

প্রকাশের সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬