Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 132

ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ-এ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল ও ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে ১ নম্বর ওয়ার্ড দল ১৫ ওভারে ১১১ রান সংগ্রহ করে। জবাবে ৮ নম্বর ওয়ার্ড দলও সমান রান করলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে দুর্দান্ত খেলায় জয় তুলে নেয় ১ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল।

বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার ছিলেন কার্তিক ভট্টাচার্য এবং ধারাভাষ্য দেন রবিউল ইসলাম।

টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ জানান, এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ১০:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬