Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাট সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক ১, উদ্ধার স্কাফ সিরাপ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 145

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ এক কারবারিকে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ধামইরহাট সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা ৪৫ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে কামারখন্দ গ্রামে অভিযান চালায়। এ সময় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. আসাদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আসাদ পত্নীতলা উপজেলার ধলাকান্দুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ধামইরহাট থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, রাত ২টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সফিকুল আলম প্রধানের নেতৃত্বে আরেকটি দল সীমান্ত পিলার ২৭২ এমপি এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে উস্তমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামইরহাট সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক ১, উদ্ধার স্কাফ সিরাপ

প্রকাশের সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬