Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে জাটকা আহরণে বিরত থাকা ৩৬৩ জেলের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 31

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম পাইলট।

এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের সহায়তায় এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কালুখালী উপজেলার মোট ৩টি ইউনিয়নের ৩৬৩ জন নিবন্ধিত জেলে এই কর্মসূচির আওতায় জনপ্রতি ১৬০ কেজি করে চাল পাচ্ছেন। এর মধ্যে প্রথম দিনে রতনদিয়া ইউনিয়নের ২১৩ জন জেলের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম পাইলট জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় সরকার প্রতিবছরই জেলেদের এই বিশেষ সহায়তা দিয়ে থাকে। উপজেলার বাকি ইউনিয়নের জেলেদের মাঝেও পর্যায়ক্রমে এই চাল বিতরণ সম্পন্ন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জাটকা আহরণে বিরত থাকা ৩৬৩ জেলের মাঝে চাল বিতরণ

প্রকাশের সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬