Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে কিশোরী অপহরণের চেষ্টা, হামলা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 8

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক কিশোরীকে অপহরণের চেষ্টা, মারধর এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের সর্ব বেতেঙ্গা গ্রামের বাসিন্দা হোসনেয়ারা আক্তার তার ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মেয়ে হ্যাপি খাতুনকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এই বিরোধের জের ধরেই তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফরিদপুরের কোতোয়ালী থানার ভাষানচর এলাকা থেকে হ্যাপি খাতুনকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং প্রধান অভিযুক্তকে আদালতে সোপর্দ করে। তবে জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত পুনরায় পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ২১ এপ্রিল ২০২৬ দুপুরে হোসনেয়ারা আক্তারের বাড়ির সামনে কাপড় শুকাতে গেলে হ্যাপি খাতুন ও তার এক সহপাঠীকে আবারও অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী মা-মেয়ে ও তাদের স্বজনদের মারধর করা হয়। একই সঙ্গে গলায় থাকা প্রায় এক ভরি দুই আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠে।

ঘটনার সময় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানায় নিয়ে যায়। পরে তারা বালিয়াকান্দি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কিশোরী অপহরণের চেষ্টা, হামলা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬