Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 228

নওগাঁর পোরশা থানায় উদ্ধার হওয়া ১৩৭ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক বিষ্ণুমূর্তি শিক্ষা ও গবেষণার জন্য বরেন্দ্র গবেষণা জাদুঘর-এ হস্তান্তর করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর বিধান অনুযায়ী, ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুসারে এ ধরনের প্রত্নতাত্ত্বিক সম্পদ সরকারি জাদুঘর বা সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের বিধান রয়েছে।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিয়ন্ত্রিত বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষ ঐতিহাসিক এই নিদর্শনটি নিয়ে গবেষণা ও শিক্ষামূলক কাজে ব্যবহারের আগ্রহ প্রকাশ করলে পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা আদালতে আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মার্চ আদালত মূর্তিটি বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক বরাবর হস্তান্তরের নির্দেশ দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পোরশা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মূর্তিটি ড. কাজি এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত পরিচালক, বরেন্দ্র গবেষণা জাদুঘরের কাছে হস্তান্তর করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর

প্রকাশের সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬