Dhaka ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 26

ঝিনাইদহ জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের সাথে কালীগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় হামিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইটগার্ড ও চিকিৎসক সংকট নিরসন এবং হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬