Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় ১৬ বিজিবির মোতায়েন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 174

বগুড়া জেলায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি’র নির্দেশনায় সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম (পিবিজিএমএস)-এর তত্ত্বাবধানে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

এদিন সকাল সাড়ে ৭টায় সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট প্লাটুনগুলো বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতেও বগুড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে ১৬ বিজিবি সফলভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করেছে। জেলা প্রশাসনও এই বাহিনীর ওপর আস্থা রাখছে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় ১৬ বিজিবির মোতায়েন

প্রকাশের সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬