কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকাশের সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 21
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ মাহমুদুন্নবী।
কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসু দেব বসু, ফরিদপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সরওয়ার হোসেন তালুকদার এবং কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহমুদুন্নবী বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, উৎসাহ পেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালোভাবে লেখাপড়া করবে। তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন বড় হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে।






















