গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 19
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলা এলাকায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিরোধী নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
Tag :






















