গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধ
- প্রকাশের সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 25
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
























