কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 20
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।




















