কোটালীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ : বিএনপি নেতা মনির সাময়িক বহিষ্কার
- প্রকাশের সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 199
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এই কারণেই তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। এখানে শৃঙ্খলা ভঙ্গকারী বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কারোরই কোনো স্থান নেই।”

























