গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে : ইরানি স্পিকার

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 122

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ খোলা বা বন্ধ থাকবে কি না—সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। তিনি আরও বলেন, হরমুজে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে পরিচালিত হবে।
Tag :

























