Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 18

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ।’

এরপর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করলে এতোদিনে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতো জানিয়ে ট্রাম্প বলেন, “আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে ওখানকার সবাইকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হতো। আর আপনি সেটা করতে চাইবেন না।”

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে।

কাজ এখনো শেষ হয়নি জানিয়ে ট্রাম্প জানান, ‘দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।’

উল্লেখ্য, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তথ্যমতে, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬