Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের বিভেদ নয়, সবার অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি মেরিলের সেই বিজ্ঞাপন নামিয়ে দিল পৌর প্রশাসন অতিথিদের ফুলের পরিবর্তে গাছ উপহার দিন: উপদেষ্টা তিতুমীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 19

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী এ দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রা পাংশা পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও বর্ষবরণের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের আহ্বানে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ নেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শওকত আলী সরদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, বাঙালির এই সর্বজনীন উৎসবকে ঘিরে পাংশায় উৎসবের আমেজ বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

প্রকাশের সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬