Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজকের ই-পেপার (৮ মে ২০২৬) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর: মির্জা ফখরুল

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধ থেকে গাছ বিক্রির অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 45

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধ থেকে শতাধিক ফলজ ও বনজ গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

আজ রবিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামের বেড়িবাঁধে গিয়ে গাছ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদরের পুকুরিয়া এলাকার ব্যবসায়ী সুজন ফকির এই গাছ আবু সাইদ শিকদারের কাছ কাজ থেকে ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন। তিনি গত দুই দিন ধরে গাছগুলো নিয়ে যাওয়ার জন্য কেটে বেড়িবাঁধের উপর রেখে দিয়েছেন।

সুজন ফকির বলেন, এই গাছগুলো আমি পিজ্ঞুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছ থেকে ক্রয় করেছি। এখন আমি গাছগুলো নিয়ে যাওয়ার জন্য কেটে বেড়িবাঁধের উপর রেখে দিয়েছি।

এ বিষয়ে পিজ্ঞুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার জায়গার উপর দিয়ে বেড়িবাঁধ গিয়েছে। আমি এই বেগিবাঁধের জন্য যে জমি অধিগ্রহণ হয়েছে তার টাকা এখনো তুলিনি। আমি গাছ লাগিয়েছি। আমি বিক্রি করেছি।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিস হায়দার খান বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উল্লেখিত স্থানে লোক পাঠিয়ে গাছ কাটার সরঞ্জাম জব্দ করেছি। এ গাছ কাটার সাথে যারা জড়িত আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধ থেকে গাছ বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৫:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬