Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 134

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় তারা ইরান যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

বুধবার (১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ট্রাম্প সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার বিষয়টি সৌদি যুবরাজকে অবহিত করেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তেহরানের দাবি, যোগাযোগ কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো ‘অতিরিক্ত ও অবাস্তব’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

প্রকাশের সময় : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬