Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 125

রাজবাড়ীর পাংশা উপজেলায় একাধিক মামলার সন্দিগ্ধ ও এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, পাংশা থানার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ডাবলু মণ্ডলকে (৩৭) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের আকুল মণ্ডলের ছেলে।

এছাড়া পাংশা থানার মামলার এজাহারনামীয় আসামি হিসেবে কশবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে মো. ইমরান খান (২৩), মো. আভাস মণ্ডলের ছেলে মো. রবিউল মণ্ডল (৩০) এবং মৃত শামসুদ্দিন শেখ ওরফে বারে শেখের ছেলে মো. হানিফ শেখকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬