Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

কালুখালীতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তারদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 187

কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, রাজবাড়ী-২, সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, রাজবাড়ী; শেখ মোহাম্মদ আব্দুল জালাল, জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী; শামস সাদাত মাহমুদ উল্লাহ ,সহকারী কমিশনার (ভূমি), কালুখালী, রাজবাড়ী;  মোশারফ হোসেন, অফিসার ইনর্চাজ, কালুখালী, রাজবাড়ীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি  উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দ্বায়িত্ব, কর্তব্য ও নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন। এছাড়া একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন নিশ্চিতকরণে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬