বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 345

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদনের বিপনের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সোনাপুর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এহসানুল হক শিপন।

অভিযানকালে সোনাপুর বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মিঠু কুমার সাহাকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতে মোট ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জনকে দণ্ডিত করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের সময় : ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬