Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : হারুন অর রশিদ

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 281

রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ হারুন বলেছেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে নিয়ে উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”

রবিবার (২৫ জানুয়ারি) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর (বাড়াদী) রেলওয়ে মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। দেশের মানুষ আজ ভোট দিতে চায়, নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে চায়।”

তিনি আরও বলেন, “আমরা একটি শিক্ষিত, সংস্কৃতিমনা ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকসহ সর্বস্তরের মানুষের হাত ধরেই আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের দলে কোনো বিভেদ নেই। ঐক্যবদ্ধভাবে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান, অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, ইসলামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মহাই, ৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার সিরাজুর রহমান ঝন্টু, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আব্দুস সাত্তার, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার ইজাজুল হক মনা এবং সঞ্চালনা করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা।

এদিন বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পৃথক পথসভা করেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে নওপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে গোবিন্দপুর ঈদগাহ ময়দান, নতুন নগর ঈদগাহ ময়দান, বাওনারা পিয়াজ বাজার, খালকুলা এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। দুপুরে স্বল্প সময়ের বিরতির পর বিকেলে রাজধরপুর হাইস্কুল ফুটবল মাঠ ও হুলাইল ঈদগাহ ময়দানে পথসভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সন্ধ্যা ৬টায় ইসলামপুর ইউনিয়নের বহরপুর (বাড়াদী) রেলওয়ে মাঠে অনুষ্ঠিত বৃহৎ পথ সভা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : হারুন অর রশিদ

প্রকাশের সময় : ১০:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬