Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 323

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন অর-রশীদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ হারুন অর-রশীদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতার অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটের প্রার্থী হিসেবে এ আসনে এনসিপির প্রার্থী হয়েছেন সৈয়দ জামিল হিজাজী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশের সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬